দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২ পর্ব শেষ হলেও আফ্রিকার দলগুলো নিজেদের লড়াকু ফুটবল দিয়ে টুর্নামেন্টে শক্ত ছাপ রেখে গেছে। বিশেষ করে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে কেপ ভার্দে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
স্পেন ও উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে ড্র করা কেপ ভার্দে শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত ১১১তম মিনিটে দিনেই বোর্হেসের আত্মঘাতী গোলে ৩–২ ব্যবধানে হারলেও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় আফ্রিকার দলটি।
অন্যদিকে আলজেরিয়া, আইভরি কোস্ট, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঘানা, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা শেষ ৩২ থেকেই বিদায় নিলেও তাদের লড়াই টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, আরও কিছুটা বাস্তববাদী কৌশল বা কঠোর রক্ষণভাগ হয়তো কয়েকটি আফ্রিকান দলের ভাগ্য বদলে দিতে পারত। সেই পথেই সফল হয়েছে মিসর ও মরক্কো। শেষ ৩২-এ মিসর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং মরক্কো নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে।
নতুন কোচ মোহাম্মদ ওহাবির অধীনে আক্রমণাত্মক ফুটবলের কথা বলা হলেও মরক্কো এখনো অনেকটাই ২০২২ বিশ্বকাপের সফল রক্ষণাত্মক কৌশলের ওপর নির্ভর করছে। নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ দিকে ইসা দিয়পের গোল এবং টাইব্রেকারে গোলরক্ষক ইয়াসিন বুনুর দৃঢ়তাই দলটিকে শেষ ষোলোয় পৌঁছে দেয়।
/অ